Thursday, November 15, 2018

জুড়ীতে নৌকার সমর্থনে উপজেলা যুবলীগের মোটর বাইক শোভাযাত্রা ও আনন্দ মিছিল।।

এস এম জালাল উদ্দিন: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) একাংশ আসনে আওয়ামীলীগের একক প্রার্থী হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপির নৌকা মার্কার সমর্থনে আজ বৃহস্পতিবার (১৫/১১) বিকেলে জুড়ী উপজেলা শহরে উপজেলা যুবলীগের উদ্যোগে এক বিশাল মোটর বাইক শোভাযাত্রা ও আনন্দ মিছিল বের করা হয়।

মোটর বাইক শোভাযাত্রা ও আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জুড়ী শিশু পার্কে এক পথসভায় মিলিত হয়।

জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজুর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সাবলীল উপস্থাপনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক রিংকু রঞ্জন দাশ, গোয়ালবাড়ী, পূর্বজুড়ী, পশ্চিমজুড়ী, জায়ফরনগর, সাগরনাল ও ফুলতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ সহ উপজেলা যুবলীগ, কলেজ, সদর ও শহর ছাত্রলীগ নেতৃবৃন্দ।

শতাধিক মোটর সাইকেল বহরের আনন্দ শোভাযাত্রায় আজ থেকে মৌলভীবাজার ১ আসনের সংসদীয় এলাকা জুড়ী উপজেলায় নির্বাচনী এলাকায় ভোটের আমেজে সর্বত্র আলোচনা ও নির্বাচনী হিসাব নিকাশ শুরু হয়েছে সাধারন ভোটারদের মধ্যে।

বক্তারা বলেন, এদিকে নির্বাচনে জুড়ী উপজেলা থেকে নৌকার কান্ডারী হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ এমপি কে বিপুল ভোটের ব্যবধানে জয়ের মালা পরিয়ে দেশরত্ন শেখ হাসিনার নিকট থেকে  আমরা একজন পূর্নমন্ত্রী উপহার পাবো।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ এখন দুর্বারগতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। এগিয়ে যাওয়া প্রিয় স্বদেশ কে আর পিছিয়ে যেতে দেবো না।

নেতৃবৃন্দ চলমান উন্নয়নের এ ধারাকে এগিয়ে নিয়ে যেতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বস্থরের নেতাকর্মীদের আহবান জানান।